জাতীয়
প্রধান খবর

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে পারবেন যেভাবে

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট প্রদর্শনের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

পাশাপাশি মোটরসাইকেলের নকশা অনুযায়ী বিভিন্ন মাপের নম্বরপ্লেট ব্যবহারের অনুমতিও দিতে পারবে সংস্থাটি।

রোববার (১ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ গেজেটে এ-সংক্রান্ত সংশোধিত বিধিমালার প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধি সংশোধন করা হয়েছে।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর আগের পদ্ধতির পাশাপাশি এক লাইনে প্রদর্শনের অনুমতি দিতে পারবে বিআরটিএ। মোটরসাইকেলের নকশা বিবেচনায় নম্বরপ্লেটের দৈর্ঘ্য ও প্রস্থের একাধিক মাপ ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।

এ ছাড়া নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, অক্ষরের মধ্যবর্তী ফাঁকা জায়গা এবং হাইফেনের দৈর্ঘ্যসহ বিভিন্ন বিষয় নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে বিআরটিএকে।

সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর করা হয়েছে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button