জাতীয়
ভ্যাকসিন নেয়ার ২৭ দিন পর করোনায় আক্রান্ত

ভ্যাকসিন নেওয়ার ২৭ দিন পর করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
গত ৬ মার্চ ডিএমপি কমিশনার করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি আছেন বলে তথ্য নিশ্চিত করেছেন রাজারবাগ পুলিশ হাসপাতালের ডা. ইমদাদুল হক।
তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন এই চিকিৎসক।
তিনি বলেন, কমিশনারের অন্য কোনো জটিলতা নেই ও তার এন্টিবডি লেভেল ভালো। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।
গত ৭ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনার টিকা নেন। আর টিকা নেওয়ার ২৭ দিনের মাথায় করোনায় আক্রান্ত হলেন তিনি।
