জাতীয়
প্রধান খবর

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৪৬৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৬৬ জন রোগী শনাক্ত হয়েছেন।

সোমবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের ঘটনা ঘটে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৯ জনে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫৫২ জনে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৪৭৮ জনের।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button