করোনা আপডেটজাতীয়প্রধান খবর

করোনায় শনাক্ত বেড়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট দেশে করোনায় মারা গেলেন ২৭ হাজার ১৪৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯০৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ১১০ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৬.৪১ শতাংশ।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button