জাতীয়

“দেশের প্রতিটি জেলায় বিমান চলাচলের ব্যবস্থা করা হবে’

দেশের প্রতিটি জেলায় ভবিষ্যতে বিমান চলাচলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী। সোমবার (৮ নভেম্বর) সকালে হবিগঞ্জের মাধবপুরে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

অ্যাডভোকেট মো. মাহবুব আলী বলেন, অপার সম্ভাবনাময় বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে একটি সমৃদ্ধ দেশে রূপান্তরিত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বিশ্বে পোশাক রপ্তানি ও সবজি উৎপাদনে দ্বিতীয় এবং খাদ্য উৎপাদনে তৃতীয় স্থানে রয়েছে। এজন্য সরকার কৃষকদের ভর্তুকি ও প্রণোদনার দিয়ে যাচ্ছে। বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে নিরাপদ মনে করে বিনিয়োগে এগিয়ে আসছে।

অনুষ্ঠানে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহের চাবি হস্তান্তর, ভিক্ষুক পুনর্বাসন, কৃষকদের প্রণোদনা বিতরণসহ ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button