জাতীয়

বাংলাদেশেকে ৮০ লাখ টিকা দিল জাপান ও যুক্তরাজ্য

জাপান ও যুক্তরাজ্য সরকার ৮০ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাক্সিন দিয়েছে বাংলাদেশকে। আজ বুধবার (১৫ নভেম্বর) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের কাছে জাপান সরকারের ৪০ লাখ ৮০০ হাজার ডোজ এবং যুক্তরাজ্য সরকারের দেয়া ৪০ লাখ ৫৫ হাজার ডোজ ভ্যাকসিন হস্তান্তর করা হয়। জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত নাওকি আইটিও এবং যুক্তরাজ্য সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন নিজ নিজ দেশের পক্ষে ভ্যাকসিন হস্তান্তর করেন।

ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সেই মুক্তিযুদ্ধের সময় থেকেই জাপান আমাদের ভীষণ আস্থাভাজন বন্ধু রাষ্ট্র। অন্যদিকে ব্রিটিশ সরকারও দেশের যেকোন ক্রান্তিকালে বাংলাদেশের পাশেই থাকে। দেশ দুটি থেকে পাওয়া এই ভ্যাকসিনগুলো করোনা মোকাবিলায় নিঃসন্দেহে আমাদেরকে আরও শক্তিশালী করবে।তিনি বলেন, ভ্যাকসিন প্রদানে ইতোমধ্যেই আমরা আমাদের মূল লক্ষ্যের ৩২ ভাগ অতিক্রম করেছি। এখন হাতে আমাদের সাড়ে ৪ কোটি ডোজ ভ্যাকসিন রয়েছে। এ মাসেই ৭ থেকে ১০ দিনের মধ্যেই বুস্টার ডোজ দেয়ার কাজও শুরু করা হবে। কাজেই ভ্যাকসিন প্রদানে আমরা বহু দেশের তুলনায় ভালো অবস্থায় রয়েছি।

এই বিভাগের অন্য খবর

Back to top button