জাতীয়

বিধিনিষেধ আবার বাড়লো

করোনা ভাইরাসের বিস্তাররোধে সার্বিক কার্যাবলি/চলাচলের বিধিনিষেধ আবার বাড়িয়েছে সরকার।  

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, করোনার নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব এবং বাংলাদেশে এ রোগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধ ও নির্দেশনার সঙ্গে দুটি শর্ত সংশোধন করে সার্বিক কার্যাবলি চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো।

সংশোধিত শর্ত দুটি হলো,

ক. উন্মুক্ত স্থানে ও ভবন অভ্যন্তরে সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ করা যাবে না।এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন, তাদের অব্যশই কোভিড টিকা সনদ/ ২৪ ঘণ্টার মধ্যে পিসিমার সার্টিফিকেট আনতে হবে।  

খ. সব স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে পাঠদান বন্ধ থাকবে।

এই বিধিনিষেধ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা পর্যন্ত চালু থাকবে বলে প্রজ্ঞাপন উল্লেখ করা হয়েছে।  

উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব সচিব/সিনিয়র সচিবকে অনুরোধ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button