জাতীয়
প্রধান খবর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪৯ জন।

রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, খুলনা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে একজন, ময়মনসিংহ বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে দুজন এবং রাজশাহী বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে একজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের, দুই সিটি করপোরেশনসহ, মোট ১৮৩ জন মারা গেছেন। এ ছাড়া খুলনা বিভাগে ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ২৫ জন, রংপুর বিভাগে সাতজন এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে সবচেয়ে বেশি ৬০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৭৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১৭ জন, বরিশাল বিভাগে ২১১ জন, রাজশাহী বিভাগে ২২৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৫৫ জন, রংপুর বিভাগে ৮২ জন এবং সিলেট বিভাগে ৩০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button