মঙ্গলবার থেকে থাকবে না করোনার বিধিনিষেধ

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন মাতৃভাষা দিবসের পর থেকে শিথিল করা হচ্ছে দেশে চলমান বিধিনিষেধ।
রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি বলেন ২২ ফেব্রুয়ারি থেকে আর থাকছে না করোনার বিধিনিষেধ।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।
এর আগে চলতি বছরের ১৩ জানুয়ারি থেকে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ইস্যুতে সরকার বিধিনিষেধ আরোপ ও প্রজ্ঞাপন জারি করে।
সেই প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাস জনিত রোগের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এ রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১১ দফা বিধিনিষেধ আরোপ করা হলো।
এসএ

