বিকেলে শিক্ষাবিদদের সঙ্গে সংলাপে বসছে ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংলাপ শুরু করতে যাচ্ছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশ।
রোববার বিকেলে দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের ধারাবাহিক এই সংলাপ শুরু হচ্ছে।
প্রথম দফার সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে ইমেরিটাস অধ্যাপকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের
প্রায় ৩৫ থেকে ৪০ জন শিক্ষাবিদের।
এরপর ধারাবাহিকভাবে রাষ্ট্রবিজ্ঞানী, নির্বাচন বিশেষজ্ঞ ও সাংবাদিকদের সঙ্গে সংলাপ করবে ইসি। তবে আলোচনা যাই হোক না কেনো, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সংলাপের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। এতে করে দ্বাদশ নির্বাচনের কর্মপরিকল্পনা করতে সুবিধা হবে ইসির।
নিয়োগ পাবার ১২ দিন অতিবাহিত হবার সাথে নতুন নির্বাচন কমিশন রাজনৈতিক দলসহ সবার আস্থা অর্জনে কিছু করণীয় ঠিক করে এগিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে আজ থেকে দেশের বিশিষ্টজনদের সঙ্গে সংলাপ শুরু হচ্ছে।
এসএ
