জাতীয়প্রধান খবর

পুলিশ তেল খরচ চাইলেই “৯৯৯’ কল করুন: ডিআইজি বাতেন

“পুলিশ যদি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তেল খরচ চায় তাহলে সঙ্গে সঙ্গে ৯৯৯ এ কল করুন। অথবা আমাদের জানান।’

সোমবার (১৮ এপ্রিল) জয়পুরহাটের পাঁচবিবি থানার নন্দীগ্রাম পুলিশ ফাঁড়ি ও ডিজিটাল নিরাপত্তার আওতায় উপজেলার সর্বত্রই বসানো সিসি টিভি ক্যামেরার আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধনকালে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন এসব কথা বলেন।

এসময় ডিআইজি আব্দুল বাতেন আরো বলেন, দেশের বিভিন্নস্থানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে ক্ষুদ্র পরিসরে নিরাপত্তা ব্যবস্থার আওতায় সিসি টিভি বসানো হলেও দেশে এই প্রথম বৃহদাকারের নিরাপত্তামূলক সিসি টিভি বসানো হলো জয়পুরহাটের পাঁচবিবি থানায়। দেশের সীমান্তবর্তী এ উপজেলা ইতোমধ্যেই সিসি টিভি’র আওতায় আসায় কমেছে মাদক ও মানব পাচার, চোরাকারবারী, খুন, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধ। এটি সফল হলে দেশব্যাপী একটি দৃষ্টান্ত হতে পারে।

পাঁচবিবি থানার নিয়ন্ত্রণ কক্ষে স্থাপিত ডিজিটাল নিরাপত্তা কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি। এর বেশ কয়েক মাস আগে থেকে উপজেলার সম্পূর্ণ এলাকা ডিজিটাল নিরাপত্তার আওতায় এনে বসানো হয় সিসি টিভি ক্যামেরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button