জাতীয়

হিরো আলমের ওপর হামলার ঘটনায় নিন্দা জা‌নি‌য়ে‌ছে বিদেশি ১২ দূতাবাস

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় নিন্দা জা‌নি‌য়ে‌ছে ঢাকায় অবস্থিত ১২টি বিদেশি দূতাবাস ও হাইকমিশন।

বুধবার (১৯ জুলাই) এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা ১৭ই জুলাই ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলমের (যিনি হিরো আলম নামে পরিচিত) ওপর হামলার নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই।

হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়ে ১২ দূতাবাসের বিবৃতি

১২ দূতাবাস ও হাইকমিশনের এই বিবৃতি দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

বিবৃ‌তি‌তে স্বাক্ষরকারী দূতাবাস ও হাইকমিশনগুলো হলো- কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

এই বিভাগের অন্য খবর

Back to top button