জাতীয়

আমি এই নির্বাচনের শেষ দেখে ছাড়বো: হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের পর ভোটের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম।

রবিবার (২৩ জুলাই) ইসিতে যান তিনি।

হিরো আলম বলেন, ঢাকা-১৭ আসনে জাল ভোট পড়েছে। এই ভিডিও ফুটেজ অমার কাছে আছে। তাই স্পিকার স্যারকে বলবো আরাফাত ভাইকে যেন শপথবাক্য না পড়ান।

ইসিতে আপিল খারিজ করলে কী করবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, যেহেতু ভোটের অনিয়ম ও জাল ভোটের ফুটেজ আছে তাই হাইকোর্টে যাবো। আমি এই নির্বাচনের শেষ দেখে ছাড়বো।

এই বিভাগের অন্য খবর

Back to top button