জাতীয়
মার্কিন দূতাবাসে সাকিব: বাংলাদেশের জার্সিতে পিটার হাস

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এ সময় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ক্রিকেট ও বেসবল খেলেন তিনি।
সোমবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসে তারা সাক্ষাৎ করেন। টাইগার অলরাউন্ডারের সঙ্গে এ সময় তার স্ত্রী-সন্তানরাও উপস্থিত ছিলেন।
সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। ছবিতে সাকিবকে ব্যাটিং এবং মার্কিন রাষ্ট্রদূতকে বোলিং করতে দেখা যায়।
একাধিক ছবি পোস্ট করে শিশির লেখেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করার সময়টা দারুণ ছিল। ক্রিকেট ও বেসবল খেলে দুপুরটা ভালোই কেটেছে। রাষ্ট্রদূতের সঙ্গে সাকিবের চ্যালেঞ্জ দেখার মতো ছিল। আমাদের আতিথেয়তা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।



