উত্তরাঞ্চল

ছুটি কাটাতে এসে দিনাজপুরে বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

দিনাজপুর সদরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে নশিপুর গ্রামের দিনাজপুর–দশমাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

নিহতরা হলেন—মারজিনা বেগম (৫০), তার পুত্রবধূ তানজিমা বেগম (৩৫) এবং নাতনি সাদিয়া (১২) ও সাম্মি (৭)। তারা সদর উপজেলার খানপুর কৈতুর গ্রামের বাসিন্দা। দুই শিশু চিরিরবন্দর উপজেলার আব্দুস সালামের মেয়ে; ছুটিতে নানাবাড়িতে এসেছিলো তারা।

পুলিশ জানায়, দিনাজপুরগামী একটি বাস ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন। তথ্যসূত্র: ডেইলি স্টার

সতর্ক থাকুন—রাস্তা পারাপার বা চলাচলের সময় অতিরিক্ত গতিতে যান না।মোবাইল ফোনে কথা বলা বা মনোযোগ অন্যদিকে রাখলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।সড়কে শৃঙ্খলা মেনে চলুন, নিজের ও অন্যের জীবন সুরক্ষিত রাখুন।

এই বিভাগের অন্য খবর

Back to top button