অন্যান্য

রুমিন ফারহানাকে সাবধান করলেন সাংবাদিক ইলিয়াস

ব্যারিস্টার রুমিন ফারহানার একটি সাম্প্রতিক বক্তব্য ঘিরে সাংবাদিক ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি মন্তব্য করেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সেখানে তিনি লেখেন,
“রুমিন আপা, সাবধান! আপনাকে সম্মান করতাম, কিন্তু দিন-দিন মাত্রা অতিক্রম করছেন। ৩২ নম্বর নিয়ে আপনার বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে যে কোনো দিন আপনার ‘জিনিস’ বের হয়ে যেতে পারে। ৩২ নম্বরে পাবলিক টয়লেট ছাড়া আর কিছুই হবে না।”

এই মন্তব্য ঘিরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে শুরু হয় নানা প্রতিক্রিয়া। কেউ কেউ ইলিয়াস হোসেনের স্ট্যাটাসকে সমর্থন জানালেও, অনেকেই এটিকে অশোভন ও বিতর্কিত মন্তব্য হিসেবে দেখছেন। বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে অনলাইনে।

এই বিভাগের অন্য খবর

Back to top button