অন্যান্য
প্রধান খবর

ইতিহাসের পাতায় আজ ৫ ফেব্রুয়ারি

প্রতিটি দিন সময়ের নদীতে হারিয়ে যায়, কিন্তু কিছু দিন রয়ে যায় স্মৃতির পাতায়, ইতিহাসের পাতায়। এসব দিনেই ঘটে যায় কিছু যুগান্তকারী ঘটনা-মানবসভ্যতার অগ্রযাত্রা, প্রথম আবিষ্কার, বিপ্লব কিংবা বেদনাবিধুর মুহূর্ত।

আজ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬। ইতিহাসের ক্যালেন্ডারে এই দিনটির রয়েছে বিশেষ গুরুত্ব। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের নানা প্রান্তে ৫ ফেব্রুয়ারি ঘটেছে এমন সব ঘটনা, যা আজও আমাদের ভাবায়, শিক্ষা দেয় এবং অতীতকে নতুন করে বুঝতে সহায়তা করে।

চলুন, চোখ বুলিয়ে নেওয়া যাক ইতিহাসের পাতায় ৫ ফেব্রুয়ারি লেখা থাকা উল্লেখযোগ্য ঘটনাগুলোর দিকে-

উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা

  • ১৬৪৯ – প্রিন্স অব ওয়েলস দ্বিতীয় চার্লস ইংল্যান্ডের রাজা হন।
  • ১৬৭৯ – জার্মানির সম্রাট প্রথম লিওপড ফ্রান্সের সঙ্গে শান্তিচুক্তি করেন।
  • ১৭৮৩ – ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৩০ হাজার মানুষ নিহত হয়।
  • ১৭৯২ – টিপু সুলতান ব্রিটিশ বাহিনী ও হায়দারাবাদের নিজামের কাছে পরাজিত হয়ে মহীশূরের অর্ধেক এলাকা ব্রিটিশদের হাতে ছেড়ে দেন।
  • ১৮১৭ – মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম গ্যাস কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
  • ১৮১৮ – চতুর্দশ চার্লসকে সুইডেনের রাজা ঘোষণা করা হয়।
  • ১৮৭২ – ভারত সংস্কারক সভার উদ্যোগে ‘ভারত আশ্রম’ প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৮৯ – গৌরহরি সেনের উদ্যোগে কলকাতার বিডন স্ট্রিটে ঐতিহাসিক চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়।
  • ১৯০০ – পানামা খাল ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯২৩ – অস্ট্রেলীয় ক্রিকেটার বিল পন্সফোর্ড প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৪২৯ রান করে বিশ্বরেকর্ড গড়েন।
  • ১৯৩৪ – ইতালিতে একীভূত রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়।
  • ১৯৩৭ – চার্লি চ্যাপলিন অভিনীত প্রথম সবাক চলচ্চিত্র ‘মডার্ন টাইমস’ মুক্তি পায়।
  • ১৯৫৮ – নবগঠিত সংযুক্ত আরব প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে জামাল আবদেল নাসের মনোনীত হন।
  • ১৯৬৬ – লাহোরে অনুষ্ঠিত সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৬ দফা দাবি উপস্থাপন করেন।
  • ১৯৭৪ – জাতীয় সংসদে বিরোধী ও স্বতন্ত্র সদস্যদের ওয়াকআউটের মধ্যেই একতরফাভাবে বিশেষ ক্ষমতা আইনের বিল পাস করা হয়।

সূত্র: উইকিপিডিয়া

এই বিভাগের অন্য খবর

Back to top button