বিএনপিরাজনীতি
প্রধান খবর

ঢাকায় ফিরছেন তারেক রহমান, রয়েছে টানা কর্মসূচি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ৩০০ ফিট সড়ক হয়ে সংবর্ধনা গ্রহণ করে এভারকেয়ার হাসপাতালে যাবেন, সেখানে চিকিৎসাধীন তার মা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি গুলশানের নিজ বাসভবনে যাবেন।

ঢাকায় ফেরার পরের দুই দিনেও ব্যস্ত সময়সূচি রয়েছে তারেক রহমানের। শুক্রবার জুমার নামাজের পর তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। পরে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

শনিবার তারেক রহমান নির্বাচন ভবনে গিয়ে ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করবেন। একই দিনে তিনি জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে সাক্ষাৎ করতে পঙ্গু হাসপাতালে যাবেন। এছাড়া ইনকিলাব মঞ্চের নেতা শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করার কথাও রয়েছে তার কর্মসূচিতে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের এই সফর গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button