রাজনীতি
প্রধান খবর

গণভোটের রায় বাস্তবায়ন না করলে ক্ষমতায় থাকতে পারবেন না: নাহিদ ইসলাম

তেল-গ্যাস সংকট নিরসন না করলে ক্ষমতায় থাকা কঠিন

গণভোটের রায় বাস্তবায়ন এবং তেল-গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন না করলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (৫ সেপ্টেম্বর) ফেনীর মহিপালে ১১ দলীয় জোট আয়োজিত এক পথসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে এ পথসভার আয়োজন করা হয়।

সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘গণভোটের রায় মেনে নিতে হবে, তেল-গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন করতে হবে, নইলে ক্ষমতায় থাকতে পারবেন না।’

তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর একটি প্রতিশ্রুতিও রক্ষা করেনি। বরং তারা উল্টো পথে যাত্রা শুরু করেছে।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতার জোরে আপনারা সংসদে একটা স্বৈরতন্ত্র কায়েম করছেন। র‍্যাব বিলুপ্ত করার কথা বলেছেন, কিন্তু ক্ষমতায় এসে তা করছেন না।’

সরকারের বিরুদ্ধে ১১ দলের নেতা-কর্মীদের নির্যাতনের অভিযোগও করেন এনসিপির আহ্বায়ক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘স্পষ্টভাবে বলতে চাই, ১১ দলের নেতা-কর্মীদের নির্যাতন করলে চুপ করে বসে থাকবে না। আমরা ছয় মাস সময় দিয়েছি। আর একজন নেতা-কর্মীকেও নির্যাতন করা হলে তা প্রতিহত করা হবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সরকারকে সময় দিচ্ছি। যদি বিরোধী দলের সহযোগিতা চান, আমাদের লংমার্চের ছয় দফা দাবি মেনে নিন। আমরা ছয় দফা কড়ায়-গণ্ডায় আদায় করে নেব। একটা দাবিও ছাড়ব না।’

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button