রাজনীতি
প্রধান খবর

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন ও সাদিক কায়েম

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা উত্তর সিটি করপোরেশনে সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। স্থানীয় সরকার নির্বাচনের জন্য তারা সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়েছে। মাঠপর্যায়ের সব ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করার পর্যায়ে রয়েছে। অনেক জায়গায় ইতোমধ্যে অভ্যন্তরীণভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনেও জামায়াত নির্বাচনে অংশ নেবে। সাংগঠনিকভাবে এখানেও প্রার্থী মনোনীত করা হয়েছে। সময়মতো আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। ইতোমধ্যে গণমাধ্যমেও এসেছে, ঢাকা উত্তরে সেলিম উদ্দিন এবং দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গড়ে ওঠা ১১ দলীয় ঐক্য নিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে এখনো ১১ দল ঐক্যবদ্ধ রয়েছে।

তবে স্থানীয় সরকার নির্বাচনে জোটগত কোনো প্রার্থী থাকবে না জানিয়ে তিনি বলেন, প্রত্যেক দল নিজ নিজ প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেবে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button