বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী তৃণমূল থেকে বেড়ে ওঠা রাকিব হাসান

মোঃ রাকিব হাসান (শাওন) ৩ ডিসেম্বর ১৯৯৩ সালে জন্মগ্রহন করেন। বাবা মোঃ শামসুল হক মোল্লা এবং মা মোছাঃ রওশন আরা বেগমের
একমাত্র পুত্রসন্তান শাওন বগুড়া শহরের মালতীনগরে বাস করেন। তার বাবা জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ বগুড়ার সাবেক সভাপতি এবং মা একজন বীরমুক্তিযোদ্ধার সন্তান।
শাওন ২০০৮ সালে এস.এস.সি পাশ করেন। ২০১০ সালে এইচ.এস.সির পর ঢাকায় উচ্চ শিক্ষার জন্য যান। বাংলাদেশে ইউভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি থেকে ২০১৫ সালে বিবিএ পাশের পর ২০১৭ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন গর্ভনেন্স এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (উইকেন্ড) সম্পন্ন করেছেন। বর্তমানে একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে এমবিএ এবং বগুড়া আইন কলেজে এলএলবি অধ্যায়ন করছেন।
ছাত্রজীবন থেকেই শাওন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। স্কুল জীবন থেকেই তার ছাত্রলীগের রাজনীতিতে হাতেখড়ি এবং নবম-দশম শ্রেনীতে পড়া অবস্থায় দায়িত্ব পালন করেছেন ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে। ২০১৪ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্রলীগ ১১নং ওয়ার্ড বগুড়া পৌর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখার সদ্য বিদায়ী কমিটির সহ-সভাপতি হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন শাওন।
রাজনীতি করতে গিয়ে নানান ঘাত-প্রতিঘাত সহ্য করেছেন শাওন। ২০১৪ সালে বগুড়ায় বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আয়োজিত আনন্দ র্যালিতে শিবির ও ছাত্রদল ভারী ককটেল বিস্ফোরন ঘটায়, সেই স্প্লিন্টারের আঘাত এখনো বয়ে চলেছেন।
মোঃ রাকিব হাসান (শাওন) রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে সব সময়ই অংশ নেন। তিনি সিআরআই ইয়াং বাংলা, বগুড়ার একজন স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে জড়িয়ে রেখেছেন।
