বগুড়া জেলারাজনীতি

মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়া জেলা আ.লীগের বিভিন্ন কর্মসূচি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে উপস্থিত থাকর কথা জানানো হয় সর্বস্তরের নেতা-কর্মীকে।

শনিবার জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচিতে সকাল ৮ টায় সংগঠন কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনির্মিত করণ ও কালো পতাকা উত্তোলন। সকাল ৮:১০ টায় প্রভাতফেরি ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। সকাল ৮:২০ টায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। সকাল ৮:৩০ টায় দিবসটির তাৎপর্য তুলে ধরে সংগঠন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি পালনে সর্বস্তরের নেতা-কর্মীকে যথাসময়ে উপস্থিতি হওয়ার জন্য আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button