নির্বাচনবিএনপি
প্রধান খবর

যুগপৎ শরিকদের জন্য আরও ৭ আসন ছাড়ল বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর জন্য আরও সাতটি সংসদীয় আসনে ছাড় দিয়েছে বিএনপি। বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নতুন সমঝোতা অনুযায়ী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা-১২, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩, সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-৪, মোস্তফা জামাল হায়দার পিরোজপুর-১ এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসনে প্রার্থী হবেন।

বিএনপি জানিয়েছে, যেসব আসনে শরিকদের সঙ্গে সমঝোতা হবে সেখানে দল নিজস্ব প্রার্থী দেবে না এবং শরিক দলগুলোও নির্ধারিত আসনের বাইরে প্রার্থী হতে পারবে না।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন নির্বাচন বর্জন ও রাজনৈতিক দমন-পীড়নের কারণে এবার মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা বেশি হওয়ায় আসন সমঝোতায় সতর্ক সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি। এ পর্যন্ত দলটি ২৭২টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। বাকি আসনগুলো শরিকদের মধ্যে বণ্টন করা হবে।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button