ধর্ম
প্রধান খবর

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, বুধবার থেকে রোজা

সৌদি আরব-এ আজ মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার দেশটিতে রোজা শুরু হচ্ছে। দেশটির সৌদি সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে।

একই দিনে রোজা শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও কাতার-এ।

অন্যদিকে আজ চাঁদ দেখা না যাওয়ায় ওমান-এ বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। একই সিদ্ধান্ত জানিয়েছে তুরস্ক, আজারবাইজান, কাজাখস্তান ও উজবেকিস্তান।

এছাড়া বৃহস্পতিবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, জাপান ও সিঙ্গাপুর-এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই বিভাগের অন্য খবর

Back to top button