ধর্ম
প্রধান খবর

রমজানে খতমে তারাবিহ একই পদ্ধতিতে আদায়ের আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

দেশের সব মসজিদে পবিত্র রমজান মাসে কুরআন খতমের মাধ্যমে তারাবিহ নামাজ একই পদ্ধতিতে আদায়ের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংস্থাটির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে দেশের প্রায় সব মসজিদে খতমে তারাবিহ নামাজে নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াতের রেওয়াজ থাকলেও কোথাও কোথাও ভিন্নতা দেখা যায়। এতে বিভিন্ন স্থানে যাতায়াতকারী কর্মজীবী ও ধর্মপ্রাণ মুসল্লিদের পবিত্র কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা কঠিন হয়ে পড়ে। ফলে অনেকের মধ্যে অতৃপ্তি ও মানসিক চাপ তৈরি হয় এবং পূর্ণ সওয়াব থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে।

এ পরিস্থিতি নিরসনে ইসলামিক ফাউন্ডেশন প্রস্তাব করেছে-
রমজানের প্রথম ৬ দিনে দেড় পারা করে মোট ৯ পারা এবং পরবর্তী ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াতের মাধ্যমে ২৭ রমজান রাতে (শবে কদর) পবিত্র কোরআন খতম সম্পন্ন করা।

নির্ধারিত তিলাওয়াত সূচি (সংক্ষেপে)

  • প্রথম তারাবিহ সুরা ফাতেহা ও সুরা বাকারার ১ আয়াত থেকে ২০৩ আয়াত পর্যন্ত,
  • দ্বিতীয় তারাবিহ সুরা বাকারার ২০৪ আয়াত থেকে সুরা আল ইমরানের ৯১ আয়াত পর্যন্ত,
  • তৃতীয় তারাবিহ সুরা আল ইমরানের ৯২ আয়াত থেকে সুরা নিসার ৮৭ আয়াত পর্যন্ত,
  • চতুর্থ তারাবিহ সুরা নিসার ৮৮ আয়াত থেকে সুরা মায়িদার ৮২ আয়াত পর্যন্ত,
  • পঞ্চম তারাবিহ সুরা মায়িদার ৮৩ আয়াত থেকে সুরা আ’রাফের ১১ আয়াত পর্যন্ত,
  • ষষ্ঠ তারাবিহ সুরা আ’রাফের ১২ আয়াত থেকে সুরা আনফালের ৪০ আয়াত পর্যন্ত,
  • সপ্তম তারাবিহ সুরা আনফালের ৪১ আয়াত থেকে সুরা তাওবার ৯৩ আয়াত পর্যন্ত,
  • অষ্টম তারাবিহ সুরা তওবার ৯৪ আয়াত থেকে সুরা হুদের ৫ আয়াত পর্যন্ত,
  • নবম তারাবিহ সুরা হুদের ৬ আয়াত থেকে সুরা ইউসুফের ৫২ আয়াত পর্যন্ত,
  • ১০ম তারাবিহ সুরা ইউসূফের ৫৩ আয়াত থেকে সুরা হিজরের ১ আয়াত পর্যন্ত,
  • ১১তম তারাবিহ সুরা হিজরের ২ আয়াত থেকে সুরা নাহলের শেষ পর্যন্ত,
  • ১২তম তারাবিহ সুরা বনি ইসরাঈলের ১ আয়াত থেকে সুরা কাহাফের ৭৪ আয়াত পর্যন্ত,
  • ১৩তম তারাবিহ সুরা কাহাফের ৭৫ আয়াত থেকে সুরা ত্বহার শেষ পর্যন্ত,
  • ১৪তম তারাবিহ সুরা আম্বিয়ার ১ আয়াত থেকে সুরা হজের শেষ পর্যন্ত,
  • ১৫তম তারাবি সুরা মু’মিনুনের ১ আয়াত থেকে সুরা ফুরকানের ২০ আয়াত তারাবিহ,
  • ১৬তম তারাবিহ সুরা ফুরকানের ২১ আয়াত থেকে সুরা নামলের ৫৯ আয়াত পর্যন্ত,
  • ১৭তম তারাবিহ সুরা নামলের ৬০ আয়াত থেকে সুরা আনকাবুতের ৪৪ আয়াত পর্যন্ত,
  • ১৮তম তারাবিহ সুরা আনকাবুতের ৪৫ আয়াত থেকে সুরা আহযাবের ৩০ আয়াত পর্যন্ত,
  • ১৯তম তারাবিহ সুরা আহযাবের ৩১ আয়াত থেকে সুরা ইয়াসিনের ২১ আয়াত পর্যন্ত,
  • ২০তম তারাবিহ সুরা ইয়াসিনের ২২ আয়াত থেকে সুরা যুমারের ৩১ আয়াত পর্যন্ত,
  • ২১তম তারাবিহ সুরা যুমারের ৩২ আয়াত থেকে সুরা হামীম সিজদাহের ৪৬ আয়াত পর্যন্ত,
  • ২২তম তারাবিহ সুরা হামীম সিজদাহর ৪৭ আয়াত থেকে সুরা জাছিয়ার শেষ পর্যন্ত,
  • ২৩তম তারাবিহ সুরা আহক্বাফের ১ আয়াত থেকে সুরা যারিয়াতের ৩০ আয়াত পর্যন্ত,
  • ২৪তম তারাবিহ সুরা যারিয়াতের ৩১ আয়াত থেকে সুরা হাদীদের শেষ পর্যন্ত,
  • ২৫তম তারাবিহ সুরা মুজাদালাহর ১ আয়াত থেকে সুরা তাহরীমের শেষ পর্যন্ত,
  • ২৬তম তারাবিহ সুরা মুলকের ১ আয়াত থেকে সুরা মুরসালাতের শেষ পর্যন্ত এবং
  • ২৭তম তারাবিহ সুরা নাবার ১ আয়াত থেকে সুরা নাস পর্যন্ত।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button