ধর্ম
প্রধান খবর

শুক্রবার শুরু হজযাত্রা, প্রথম ফ্লাইটে যাচ্ছেন ৪১৯ যাত্রী

মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন পরেই শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টায় ৪১৯ জন যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট ছেড়ে যাবে।

এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প-এ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ হজযাত্রী সৌদি আরবে যাবেন। ইতোমধ্যে ১৭১ সদস্যের একটি মেডিকেল টিম সৌদি আরব পৌঁছেছে।

এবার হজ ব্যবস্থাপনায় যুক্ত করা হয়েছে ‘নুসুক কার্ড’, যা প্রত্যেক হজযাত্রীর জন্য বাধ্যতামূলক। এই ডিজিটাল পরিচয়পত্রের মাধ্যমে সৌদি আরবে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন যাত্রীরা।

জানা গেছে, বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীরা দেশে থেকেই নুসুক কার্ড পাচ্ছেন। আর সরকারি ব্যবস্থাপনার যাত্রীদের সৌদি আরবে পৌঁছে হোটেল লবিতে গিয়ে কার্ড সংগ্রহ করতে হবে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button