শাজাহানপুর উপজেলা

ফেন্সিডিলসহ আটক বগুড়ার এক জামাই

বগুড়ায় অফিসিয়াল ব্যাগ থেকে ৩৫ বোতল ফেন্সিডিলসহ মমিন উদ্দিন ওরফে জাহিদ (৩৮) বগুড়ার জামাইকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ বুধবার (১০ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

জাহিদ পাবনা আমিনপুর উপজেলার ছোট নওগাঁ গ্রামের বাবু আল মাসুদের ছেলে। তিনি শাজাহনপুর উপজেলার চকলোকমান নতুনপাড়া এলাকায় তার শ্বশুর বাড়িতে থাকতেন।

জেলা ডিবি পুলিশের ওসি আব্দুর রাজ্জাক বলেন, মঙ্গলবার রাতে শাজাহানপুর উপজেলার চকলোকমান এলাকা থেকে ফেন্সিডিলসহ জাহিদকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোটরবাইক (স্কুটি) জব্দ করা হয়েছে। তার কাছে থাকা কালো রঙের একটি অফিসিয়াল ব্যাগ তল্লাসী করে ফেন্সিডিল পাওয়া যায়।

ডিবির ওসি বলেন, জাহিদ বগুড়ার জামাই। তিনি শ্বশুর বাড়িতে থেকেই ফেন্সিডিল ব্যবসায় করতেন। তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button