বগুড়া জেলাশাজাহানপুর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার, একজন আটক

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল উদ্ধার এবং একজন আসামিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহম্মেদ তমাল, অধিনায়ক ৪০ বীর এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল শাজাহানপুর থানাধীন আশেকপুর ইউনিয়নের বয়রাদিঘী গ্রামে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে বয়রাদিঘী গ্রামের বাসিন্দা মো. সাজ্জাদ হোসেন (২৭), পিতা আহাদ আলীর বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার বাড়ির পেছনে থাকা একটি ডোবা পুকুর থেকে একটি বিদেশি ৯ এমএম জার্মান পিস্তল উদ্ধার করা হয়। পরে সংশ্লিষ্ট আসামিকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button