প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় কচুক্ষেত থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরের কচুক্ষেত থেকে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ফাহিম ফয়সাল শিশির (১৬) সাজাপুর ফকিরপাড়া গ্রামের শাহাদাৎ হোসেন সাজুর ছেলে। সে বগুড়া সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সাজাপুর বানারশি গ্রামে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, সোমবার রাত ১০ টা পর্যন্ত ফাহিমকে গ্রামে ঘুরাফেরা করতে দেখা গেলেও এরপর থেকেই নিখোঁজ ছিল সে। আজ সকালে কচুক্ষেতে ফাহিমের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সোমবার রাতে বাড়ি ফেরেনি ফাহিম। স্থানীয় কিছু কিশোরদের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে।

শাজাহানপুর থানার তদন্ত পরিদর্শক আব্দুর রউফ বলেন, ফাহিমের শরীরে ছোট ছোট অনেক ক্ষত রয়েছে। প্রাথমিকবাবে ধারনা করা হচ্ছে তাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে ও জড়িতদের ধরতে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মৃত্যুর আসল কারন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button