শাজাহানপুর উপজেলা
বগুড়ায় হেরোইনসহ এক যুবক আটক

বগুড়ায় ১৩০ গ্রাম হেরোইনসহ জিবরনী শেখ (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
আটক জিবরনী নাটোরের মল্লিকহাতি গ্রামের আফসার আলীর ছেলে।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বীরগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে জিবরনী শেখকে(২৩) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব-১২ কোম্পানী কমান্ডার জানান, আটক জিবরনীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এসএ



