বগুড়ায় বাস দূর্ঘটনা: আরও এক নারী নিহত

বগুড়ার শাজাহানপুরে বাস দূর্ঘটনায় আরো এক নারী বাস যাত্রী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- ৫০ বছর বয়সী জেলমা বেগম তিনি লালমনিরহাটের বাসিন্দা। ৩০ বছরের রোকসানা পারভীন বরিশালের বাসিন্দা
উপজেলার জামাদারপুকুরের নুনদহ এলাকায় বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কে শনিবার ভোরে দিকে এ দুর্ঘটনা ঘটে৷ গোল্ডেন লাইন পরিবহনের বাসটি বরিশাল থেকে রংপুরে যাচ্ছিল।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আব্বাস আলী।
তিনি জানান, বরিশাল থেকে গোল্ডেন লাইনের একটি বাস রংপুরে যাচ্ছিলো। পথে নুনদহ এলাকায় অজ্ঞাত এক গাড়ি পেছন থেকে ধাক্কা দিলে বাসটি মহাসড়কের পাশে থাকা খাদে পড়ে যায়। স্থানীয়রা ১৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোকসানাকে মৃত ঘোষণা করেন৷
পরে আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেলমা বেগম।
ওসি আব্বাস আলী বলেন, নিহতদের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা আছে। বাসটি পুলিশী হেফাজতে রাখা হয়েছে। এই বিষয়ে আইনী ব্যবস্থা নেয়া হবে।



