প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় প্রায় ২ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার

বগুড়ার শেরপুরে আবারো ব‌্যবসায়ীর গুদাম থে‌কে অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৯৬২ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হ‌য়ে‌ছে।


এ সময় গুদা‌মের মালিক আব্দুর রাজ্জাককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার রাত ৯ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন নেতৃ‌ত্বে মির্জাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে রোখসানা স্টোর থেকে এ তেল উদ্ধার করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন বলেন, গোপন সংবাদেরভিত্তি‌তে ওই গুদা‌মে অভিযান চা‌লি‌য়ে ১ হাজার ৯৬২ লিটার তেল উদ্ধার করা হ‌য়ে‌ছে। এরপর ১৬০ টাকা মূল্যে জনসাধারণের মাঝে রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ লিটার তেল বিক্রি করা হ‌য়ে‌ছে।

বাকিগুলো আমা‌দের উপ‌স্থি‌তি‌তে রবিবার থেকে বিক্রি করা হ‌বে। আমা‌দের এ ধরনের অভিযান অব‌্যাহত থাক‌বে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button