বগুড়া জেলাশেরপুর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় ইয়াবাসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাফিনুর রহমান ওরফে (শাফিন) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর গ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিম পাশে সার্ভিস লেন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাফিন শেরপুর উপজেলার রামনগর মধ্যপাড়া এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।

শেরপুর থানার অফিসার ইনচার্জৃ মো. একরামুল হোসাইন জানান, মহিপুর গ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস সংলগ্ন মহাসড়কের সার্ভিস লেনে অভিযান চালিয়ে শাফিনুর রহমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button