নারী ইউপি সদস্যকে যৌন হয়রানি: গ্রেপ্তার দুই

বগুড়ায় নারী ইউপি সদস্যকে যৌন হয়রানির অভিযোগে দুই পুরুষ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ইউপি সদস্যরা হলেন, বগুড়া সদরের নামুজা ইউনিয়ন পরিষদ সদস্য রুবেল মিয়া ও বজলুর রশিদ।
৯৯৯ এ ফোন পেয়ে সোমবার দিবাগত রাত ১২ টার দিকে নামুজা ইউনিয়ন পরিষদ থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার দিবাগত রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলা করা হয়।
মামলার বরাতে ওসি সেলিম রেজা জানান, ১৩ মার্চ বিকেলে নামুজা ইউনিয়ন পরিষদে আলোচনা সভা শেষে সন্ধ্যার আগে ৪ নাম্বার ওয়ার্ডের সদস্য রুবেল মিয়া নারী ইউপি সদস্যকে হল রুমে ডেকে নেয়। অভিযুক্ত আরেক ইউপি সদস্য বজলুর রশিদ আগে থেকেই সেখানে বসে ছিলেন।
এরপর অভিযুক্ত দুই ইউপি সদস্য নারী ইউপি সদস্যকে টাকার প্রলোভন দিয়ে জাপটে ধরে এবং যৌন নিপীড়ন চালায়। নারী ইউপি সদস্য আত্মরক্ষার্থে চিৎকার শুরু করলে অভিযুক্তরা তাকে ছেড়ে দেয়।
পরদিন সোমবার নারী ইউপি সদস্য ৯৯৯ এ কল দিলে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি সেলিম রেজা আরো জানান, মঙ্গলবার
অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে।
এসএ



