প্রধান খবরশিবগঞ্জ উপজেলা

বগুড়ায় দোকান দখল নিয়ে ২ পক্ষের সংঘর্ষ: আ’লীগ নেতা নিহত, আহত ১০

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় দোকান দখল করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা বজলুর রশিদ বুলু মিয়া (৪৮) নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১০ জন।

নিহত বুলু মিয়া খেউনি বিন্নাচাপড় গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

আহতদের মধ্যে মিনহাজ (২৪), সাইফুল ইসলাম (৩২) ও দুদু মিয়াকে (৩২) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার বেলা ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের খেউনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

জানা যায়, খেউনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সোয়া শতাংশ জায়গা নিয়ে একই এলাকার রঞ্জুর সঙ্গে হাফিজের বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির জন্য রঞ্জু ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি সমাধান করে দিতে চান ইউপি চেয়ারম্যান। পরে শুক্রবার মাঝিহট্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর সেখানে পুলিশের উপস্থিতিতে হাফিজারের দোকানঘর ভাঙচুর করে রঞ্জুকে দখল করে দেয়। এরপর থেকেই সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

আজ রবিবার বেলা ১২টার দিকে রঞ্জুর দখল করা দোকানঘর উচ্ছেদ করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শুরু হয়। 

শিবগঞ্জ থানা পুলিশ জানান, দু পক্ষের সংঘর্ষে বুলু মিয়া নামের একজন নিহত হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

এই বিভাগের অন্য খবর

Back to top button