প্রধান খবরশিবগঞ্জ উপজেলা

বগুড়ায় ঋণের টাকা না দিতে পেরে মা-মেয়ের একসাথে বিষপান, মায়ের মৃত্যু

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় ঋণের টাকা না দিতে পেরে মা-মেয়ে এক সঙ্গে বিষপান করেছে। এরমধ্যে মা রেহেনা বিবি (৪০) মারা গেছেন। মেয়ে ফাতেমা খাতুন (১৯) বর্তমানে শঙ্কামুক্ত হয়ে বাড়িতে রয়েছেন।

মঙ্গলবার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রেহেনা বিবি ওই গ্রামের সৌদিপ্রবাসী আব্দুল মান্নানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, রেহেনা বিবি মঙ্গলবার সন্ধ্যায় তার মেয়ে ফাতেমা খাতুন কে সঙ্গে নিয়ে বিষপান করেন। বিষয়টি জানতে পেরে প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় দাড়িদহ বাজারের একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে মা রেহেনা বিবিকে মৃত ঘোষণা করা হয়। মেয়েকে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

জানা যায়, স্থানীয় একটি এনজিও থেকে রেহেনা বিবি কিছু টাকা ঋণ নিয়েছিল। কিন্তু সঠিক সময়ে সেই ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মানুষিকভাবে ভেঙে পড়েন।  আর এ ঘটনা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

পুলিশ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button