প্রধান খবরশিবগঞ্জ উপজেলা

বগুড়ায় হান্নান হত্যা: আসামি গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে আব্দুল হান্নান হত্যা মামলার আসামী আবুল কালাম হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতার আবুল কালাম উপজেলার বাদলাদিঘীর লোকমান হোসেনের ছেলে।

সোমবার বিকাল ৫ টার দিকে উপজেলার ভাইয়ের পুকুর হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামী রেজাউল করিম ডিস ব্যবসায়ী ও আসামী আবু সাঈদ এর বাড়িতে অবৈধ ভাবে বিদ্যুৎতের সংযোগ দিয়ে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিদুৎ অফিসের কর্মরত লোকজন গেলে তাদেরকে গ্রেফতার হওয়া আসামীসহ অন্যান্য লোকজন মিলেই আব্দুল হান্নান কে পিটিয়ে হত্যা করে। পরে সিআইডির একটি চৌকস টিম হত্যা মামলার আসামী আবুল কালামকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া ওই আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button