দিবস
প্রধান খবর

আজ শাশুড়ির প্রশংসা করার দিন

আজ জাতীয় শাশুড়ি দিবস (National Mother-in-Law Day)। পারিবারিক সম্পর্কের গুরুত্বপূর্ণ এই মানুষটির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন এটি।

প্রতি বছর অক্টোবরের চতুর্থ রোববার দিবসটি পালন করা হয়। শাশুড়ির সঙ্গে সম্পর্কের ইতিবাচক দিকগুলো উদ্‌যাপন এবং পরিবারে তাঁর অবদানকে স্বীকৃতি দেওয়াই দিবসটির মূল উদ্দেশ্য।

শাশুড়ির সঙ্গে সম্পর্ক কখনো মধুর, আবার কখনো নানা টানাপোড়েনের হতে পারে। তবে অনেক শাশুড়িই পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান এবং কঠিন সময়ে সহযোগিতা করেন। তাঁদের অবদান ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ এই দিবস।

দিবসটি উদ্‌যাপনে শাশুড়ির খোঁজখবর নেওয়া, ফোন করা, একসঙ্গে সময় কাটানো কিংবা তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের পরামর্শ দেওয়া হয়েছে।

‘ডেজ অব দ্য ইয়ার’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে দিবসটি পালনের কথা উল্লেখ রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button