দিবসবগুড়া জেলা

বগুড়ায় নানা আয়োজনে পালিত “আন্তর্জাতিক নার্স দিবস’

বগুড়ায় নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে মোহাম্মদ আলী হাসপাতাল থেকে র‍্যালী বের করা হয়। এরপর হাসপাতালের কনফারেন্সে রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নার্সিং কর্মকর্তা মো: শাহজাহান এবং দেলোয়ারা বেগমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমএ বগুড়ার সভাপতি অধ্যাপক ডা: মোস্তফা আলম নান্নু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: রেজাউল আলম জুয়েল, মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এটিএম নুরুজ্জামান সঞ্চয়, সিভিল সার্জন ডা: মোহাম্মদ শফিউল আজম, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামির হোসেন মিশু, বগুড়ায় আইএইচটি’র অধ্যক্ষ ডা: আমায়াত-উল-হাসিন এবং হাসপাতালের আরএমও ডা: খায়রুল বাশার মমিন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button