খেলাধুলাপ্রধান খবর

ট্রফি হাতে দেশের মাটিতে নারী ফুটবলররা

সাফ চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে বাংলাদেশকে গৌরবের মুহূর্ত এনে দিয়েছে নারী ফুটবল দল। শিরোপা নিয়ে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা নেপাল থেকে পৌঁছেছেন দেশে।

বুধবার দুপুরে রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বাংলাদেশের মেয়েদের বহনকারী বিমান।

গত সোমবার কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ।

জোড়া গোল আসে কৃষ্ণা রানি সরকারের পা থেকে। অন্য গোলটি করেন বদলি নামা শামসুন্নাহার জুনিয়র। স্বাগতিকদের পক্ষে ব্যবধান কমান অনিতা বাসনেত।

সাফের গত পাঁচ আসরের সবকটিতে শিরোপা জিতেছিল ভারত। এবার বাংলাদেশের মেয়েদের মাধ্যমে নতুন চ্যাম্পিয়নের দেখা পেল দক্ষিণ এশিয়া অঞ্চলের ফুটবল আসরটি।

এই বিভাগের অন্য খবর

Back to top button