
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ এর প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বগুড়া জেলা দল।
আজ নওগাঁ ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচে বগুড়া জেলা অনূর্ধ্ব-১৬ দল ৯৭ রানের বিশাল ব্যবধানে নাটোর জেলা দলকে পরাজিত করে।

প্রথমে ব্যাট করতে নেমে বগুড়া জেলা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে। দলের হয়ে শিহাব আহমেদ দুর্দান্ত ব্যাটিং করে ৭৬ রান করেন। এছাড়া তুষার আহমেদ গুরুত্বপূর্ণ ৫০ রান যোগ করেন।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে নাটোর জেলা অনূর্ধ্ব-১৬ দল ৩৮ ওভারে ১৩৭ রানে অলআউট হয়ে যায়। ফলে বগুড়া জেলা দল সহজেই ম্যাচটি নিজেদের করে নেয়।
প্রথম ম্যাচেই এমন দাপুটে জয়ে বগুড়া দলের আত্মবিশ্বাস বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



