ক্রিকেট
প্রধান খবর
অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে দাপুটে জয়, ফাইনালে বগুড়া জেলা

ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ এর সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে পাবনা জেলাকে ১১৪ রানে পরাজিত করে ফাইনালে উঠেছে বগুড়া জেলা অনূর্ধ্ব-১৪ দল।
আজ চাপাইনবয়াবগঞ্জ ভেন্যুতে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে বগুড়া জেলা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে।
দলের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত খেলেন নিরব, যিনি ৬০ রান করে অপরাজিত থাকেন।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে পাবনা জেলা অনূর্ধ্ব-১৪ দল ৩১.২ ওভারে মাত্র ৭৫ রানে অলআউট হয়ে যায়।
বল হাতে ম্যাচের নায়ক ছিলেন একই খেলোয়াড় নিরব। তিনি দুর্দান্ত বোলিং করে ৫ উইকেট শিকার করেন এবং ব্যাট-বলে অলরাউন্ড পারফরম্যান্সে দলের জয় নিশ্চিত করেন।

এই জয়ের মাধ্যমে বগুড়া জেলা অনূর্ধ্ব-১৪ দল টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল।



