
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বগুড়া জেলা ক্রিকেট দল গঠনের লক্ষ্যে আগামী ২৮ ও ২৯ অক্টোবর প্রি-ট্রায়াল অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এ বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।
প্রি-ট্রায়ালে অংশ নিতে আগ্রহী খেলোয়াড়দের খেলার পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জামসহ নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বয়সসীমা (কাট-অফ ডেট):
- অনূর্ধ্ব-১৪: ১ সেপ্টেম্বর ২০১২ সালের পর জন্মগ্রহণকারী খেলোয়াড়।
- অনূর্ধ্ব-১৬: ১ সেপ্টেম্বর ২০১০ সালের পর জন্মগ্রহণকারী খেলোয়াড়।
- অনূর্ধ্ব-১৮: ১ সেপ্টেম্বর ২০০৮ সালের পর জন্মগ্রহণকারী খেলোয়াড়।
প্রয়োজনীয় কাগজপত্র:
১. ডিজিটাল জন্মনিবন্ধনের কপি (কমপক্ষে তিন বছর আগে ইস্যু করা)।
২. বাবা ও মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৩. পিএসসি, অষ্টম শ্রেণি ও এসএসসি পরীক্ষার সার্টিফিকেট, রেজিস্ট্রেশন কার্ড অথবা টেস্টিমোনিয়ালের ফটোকপি।
৪. যেকোনো একটি নিবন্ধিত মোবাইল নম্বর।
৫. এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
বিশেষ দ্রষ্টব্য: পুরোনো কার্ডধারী খেলোয়াড়দেরও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখার জন্য বলা হয়েছে।
যোগাযোগ: বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম, জেলা ক্রীড়া সংস্থা অফিস।
যে কোনো প্রয়োজনে যোগাযোগ করা যাবে বগুড়ার জেলা ক্রিকেট কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগের রিফাত হাসানের সঙ্গে।



