
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতা ২০২৫-২৬ এর ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে রাজশাহী জেলা অনূর্ধ্ব-১৪ দলকে ৮ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বগুড়া জেলা অনূর্ধ্ব-১৪ দল।
চাঁপাইনবয়াবগঞ্জ ভেন্যুতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহী জেলা অনূর্ধ্ব-১৪ দল ৭২ রানে অলআউট হয়ে যায়।
লক্ষ্য তাড়া করতে নেমে বগুড়া জেলা অনূর্ধ্ব-১৪ দল মাত্র ২ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করে সহজ জয় নিশ্চিত করে।
বগুড়ার পক্ষে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন উৎস, যিনি ১৭ রানে ৭ উইকেট শিকার করে ম্যাচে একক আধিপত্য বিস্তার করেন।

এই শিরোপা জয়ের মাধ্যমে গত এক বছরে তিনটি বয়সভিত্তিক বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করলো বগুড়া জেলা, যা জেলার ক্রিকেট ইতিহাসে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।



