
প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল কে ২ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ব্রুকের দল।
শেষ ওভারে সালমান মির্জার বিপক্ষে ইংল্যান্ডের দরকার ছিল ৩ রান। প্রথম বলেই চার মেরে জয় নিশ্চিত করেন জোফরা আর্চার।
১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন হ্যারি ব্রুক। মাত্র ৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ব্রুক আউট হওয়ার সময় ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ বলে ১০ রান।
টসে জিতে ব্যাটিং নেওয়া পাকিস্তান ফারহানের ফিফটিতে তোলে ১৬৪/৯। তবে এই হারে তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়নি, যদিও সেমিফাইনালে উঠতে এখন কঠিন সমীকরণের সামনে পড়েছে তারা।
পাকিস্তান: ১৬৪/৯
ফারহান ৬৩, ফখর ২৫; লিয়াম ডসন ৩/২৪, জফরা আর্চার ২/৩২।
ইংল্যান্ড: ১৯.১ ওভারে ১৬৬/৮
হ্যারি ব্রুক ১০০, জ্যাকস ২৮; আফ্রিদি ৪/৩০, উসমান ২/৩১।
ফল: ইংল্যান্ড ২ উইকেটে জয়ী
ম্যাচসেরা: হ্যারি ব্রুক



