ক্রিকেট
প্রধান খবর

স্যামসনের ঝড়ে সেমিফাইনালে ভারত, বিদায় ওয়েস্ট ইন্ডিজ

সুপার এইটের বাঁচা-মরার ম্যাচে দারুণ জয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে রোববার ১৯৬ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেটের জয় পেয়েছে ভারত। ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ কে।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে রোস্টন চেজ ২৫ বলে ৪০, শাই হোপ ৩২ বলে ৩৩ এবং শিমরন হেটমেয়ার ১২ বলে ২৭ রান করেন। শেষদিকে ঝড় তোলেন জেসন হোল্ডার (২২ বলে ৩৭*) ও রভম্যান পাওয়েল (১৯ বলে ৩৪*)। ভারতের হয়ে জশপ্রীত বুমরাহ ৩৬ রানে ২ উইকেট নেন।

১৯৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন সাঞ্জু স্যামসন। তিনি ৫০ বলে ৯৭ রানের ঝড়ো ইনিংস খেলেন এবং ভারতের জয়ের মূল কারিগর হন। এছাড়া তিলক ভার্মা ১৫ বলে ২৭ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। আগামী বুধবার কলকাতায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ডদক্ষিণ আফ্রিকা। পরদিন মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড এর প্রতিপক্ষ ভারত।

তথ্যসূত্র: বণিক বার্তা

এই বিভাগের অন্য খবর

Back to top button