ক্রিকেট
প্রধান খবর

শঙ্কা কাটিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরলেন মুশফিক

পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। ওমরাহ পালন শেষে গত শুক্রবার দেশে ফেরার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে ফিরতে পারেননি তিনি। অবশেষে সোমবার (২ মার্চ) সকালে দেশে ফিরেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সকাল ১০টার দিকে ঢাকায় পৌঁছান তিনি।

জানা গেছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রইসরায়েল-এর যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের কিছু আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এর ফলে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন মুশফিক।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুবাই হয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল তার। Emirates-এর একটি ফ্লাইটে রওনা দিলেও পরিস্থিতির কারণে আবার জেদ্দায় ফিরে যেতে হয় তাকে। ফলে কয়েকদিন সৌদি আরবেই অবস্থান করতে হয় এই উইকেটকিপার ব্যাটারকে।

রোববার (১ মার্চ) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশে ফেরার খবর জানান মুশফিক। তিনি লেখেন,
“বাড়ির পথে, আলহামদুলিল্লাহ। নিরাপদে বিমানে উঠেছি। ইনশাআল্লাহ কাল সকালে ঢাকা পৌঁছাব। গত ২৪ ঘণ্টায় যারা যোগাযোগ করেছেন ও দোয়া করেছেন তাদের সবাইকে ধন্যবাদ।”

এর আগে তার নিরাপদে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হলে বিষয়টি পর্যবেক্ষণে রাখার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি গণমাধ্যমকে বলেন, মুশফিকের সঙ্গে কথা হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে। তিনি আশাবাদ প্রকাশ করেন, দ্রুতই ফিরতি ফ্লাইটে দেশে ফিরতে পারবেন এই ক্রিকেটার।

শেষ পর্যন্ত সব অনিশ্চয়তা কাটিয়ে নিরাপদেই দেশে ফিরেছেন মুশফিকুর রহিম।

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button