ক্রিকেট
প্রধান খবর

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে মিরাজ

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

ঘোষিত স্কোয়াডে প্রায় দেড় বছর পর ওয়ানডে দলে ফিরেছেন অলরাউন্ডার ‌আফিফ হোসেন। এছাড়া দলে সুযোগ পেয়েছেন কয়েকজন পুরোনো ক্রিকেটারও।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ সিরিজের স্কোয়াড থেকে এবার ছয়জন ক্রিকেটার বাদ পড়েছেন। নতুন করে কয়েকজনকে অন্তর্ভুক্ত করে পাকিস্তান সিরিজের জন্য দল সাজিয়েছে বিসিবি।

বাংলাদেশ স্কোয়াড

দলের সদস্যরা হলেন-
মেহেদী হাসান মিরাজে (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

দলে ফিরেছেন

লিটন দাস, আফিফ হোসেন, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

বাদ পড়েছেন

জাকের আলি, শামীম হোসেন, নুরুল হাসান, তানজিম হাসান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

পাকিস্তানের বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে নতুন সমন্বয়ে দল গঠন করেছে বিসিবি। নির্বাচকদের আশা, নতুন এই স্কোয়াড ঘরের মাঠে ভালো পারফরম্যান্স উপহার দিতে পারবে।

সূত্র: প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button