
২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ফাইনালের মতো এবার আর নরেন্দ্র মোদি স্টেডিয়াম-এর গ্যালারি নিস্তব্ধ হয়ে যায়নি। সেবার অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল-এর কাছে হেরে শিরোপা হারিয়েছিল আয়োজক ভারত জাতীয় ক্রিকেট দল। তবে এবার সেই আক্ষেপ ঘুচিয়ে একই মাঠে শিরোপা উৎসবে মাতল ভারতীয়রা।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-এর ফাইনালে একপেশে ম্যাচে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল-কে ৯৬ রানে হারিয়ে শিরোপা জিতেছে সূর্যকুমার যাদব-এর নেতৃত্বাধীন ভারত। এর মাধ্যমে প্রথম দল হিসেবে রেকর্ড তিনবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ল তারা।
এর আগে এই টুর্নামেন্টে সর্বোচ্চ দুটি করে শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল এবং ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এবার তাদের ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ল ভারত। ২০২৪ সালের আসরে দ্বিতীয়বার টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এবার টানা দুইবার শিরোপা জয়ের ইতিহাসও গড়েছে দলটি। পাশাপাশি স্বাগতিক হিসেবে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নজিরও দেখল ক্রিকেট বিশ্ব।
ফাইনালে কেবল টসটাই ভারতের বিপক্ষে গিয়েছিল। ম্যাচের বাকি সময়জুড়ে ছিল তাদেরই দাপট। ব্যাটারদের দুর্দান্ত পারফরম্যান্সে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত। তিনটি ফিফটির ওপর ভর করেই বড় স্কোর দাঁড় করায় তারা।
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই থেমে যায় ১৫৯ রানে। ফলে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা ঘরে তোলে ভারত।



