
আসন্ন জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন তাওহীদ হৃদয়।
বুধবার (১ জুলাই) ঘোষিত দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী চৌধুরী। অন্যদিকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও শামীম হোসেন পাটোয়ারি।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল:
তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফ উদ্দিন ও আব্দুল গাফ্ফার সাকলায়েন।
তিন ম্যাচের সিরিজের সবগুলো ম্যাচই জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে।
আগামী ১৫ জুলাই প্রথম টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হবে। দ্বিতীয় ম্যাচ ১৭ জুলাই এবং তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে।